1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

প্রেমিকের সাথে যৌন মিলনে অতিরিক্ত রক্তক্ষরণে তরুনী মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃমিজানুর রহমান ভালুকা :

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পৌর শহরের বাসিন্দা ১৯বছরের এক তরুনীর গাজীপুরে মৃত্যু হয়েছে। প্রেমিকের বাসায় যৌন মিলনে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানা যায় প্রাথমিকভাবে।
নিহত দিয়া বনিক (১৯)ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায় গত ৪ সেপ্টেম্বর সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করার জন্য ময়মনসিংহ ফোকাস কোচিং সেন্টারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে তার বন্ধু শান্ত পালের সাথে দেখা করার জন্য গাজীপুরে কালিয়াকুর যান।
শান্ত পাল দিযার মায়ের ফোনে বারোটার ৩০ মিনিটে ফোন দিয়ে জানান দিয়ার মৃত্যুর খবর।
অ্যাম্বুলেন্স যুগে লাশ ভালুকায় নিয়ে আসেন।
শান্ত পাল জানান সে একটি কোমপানীতে চাকুরী করে ইঞ্জিনিয়ার পদে।দিয়া বণিকের সাথে তার তিন বছরের সম্পর্ক বলে সে দাবি করে।
প্রাথমিকভাবে জানা যায় কালিয়াকুর থানার আহাম্মদ নগর এলাকায় আব্দুর রাজ্জাক সাহেবের সপ্তম তলায় শান্ত পালের বাসায় দিয়া অবস্থান করছিলেন। সেখানে তাদের সাথে যৌন মিলনে দিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানায় শান্ত পাল।
তারাতারি করে পার্শ্ববর্তী তানহা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার বারোটার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে নানান প্রশ্নের দেখা দিয়েছে। তবে ময়না তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদন্তে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে সবার ধারণা ।
ভালুকা মডেল থানা মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহে প্রেরণ করেছে।শান্ত পালকে গ্রেফতার করেছে। মেয়ের বাবা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..