শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে ড. ইউনূস

পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

অস্থিতিশীল বাংলাদেশ ‘আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত’ হতে পারে: ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রংপুরে পীরগঞ্জে তার বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পীরগঞ্জে তার বাড়িতে পৌঁছান ড. ইউনূস।

 

এর আগে, শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও গেছেন।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন আবু সাঈদ। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এই শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়। তার মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

গত ৮ আগস্ট ঢাকায় পৌঁছানোর পর প্রথম বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে বলেন, ‘তিনি বাংলাদেশের সবার হৃদয়ে থাকবেন চিরকাল।’

ড. ইউনূস বলেন, ‘এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি।’

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলার সময় আবেগে কণ্ঠরোধ হয়ে আসছিল তার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com