মোস্তফা কামাল মজুমদার
ঢাকার আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল অভিজাত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘ওয়াও ফুড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’। ৪ অক্টোবর ২০২৬, রোজ রবিবার বাদ আছর এক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেনের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও গ্রাহকদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের পাশে, ঘোড়াপীর মাজার সংলগ্ন শহীদুল্লাহ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অত্যন্ত মনোরম ও চমৎকার পরিবেশে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি। ভোজনরসিকদের জন্য এখানে থাকছে রুফটপ (উন্মুক্ত ছাদ) ডাইনিংয়ের পাশাপাশি ইতালিয়ান, থাই, চাইনিজ এবং জিভে জল আনা ফাস্টফুডের বিশাল সমাহার।
উদ্বোধন প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন বলেন, “আমরা সাভার ও আশুলিয়াবাসীকে একই ছাদের নিচে আন্তর্জাতিক মানের খাবারের স্বাদ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এখানে রুফটপের মনোরম পরিবেশের পাশাপাশি যেকোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন বা কর্পোরেট ইভেন্ট আয়োজনের জন্য রয়েছে সুপরিসর পার্টি সেন্টার। আশা করছি, আমাদের খাবারের মান ও সেবা সবার মন জয় করবে।”
যেকোনো বুকিং, যোগাযোগ বা বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের ০১৮৬২-৬৬৯৩৩৭ অথবা ০১৯৩৭-৮৫৫৯৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।