1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সিদ্ধান্ত হবে সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

যুগ যুগান্তর অনলাইন
তিন বছর পর আবারও বৈঠকে করল বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেড (জেডব্লিউজি)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় দুই দিনব্যাপী এই বৈঠক।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধিদল পাঁচটি বিষয় উল্লেখ করেছে। তা হলো: স্থলবন্দর দিয়ে বাণিজ্যের বিধিনিষেধ প্রত্যাহার, পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক পর্যালোচনা ও প্রত্যাহার, শুল্ক সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার যাতে রপ্তানি সহজ হয়। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেলেও স্বল্পোন্নত দেশে সুবিধাগুলো তিন বছর বজায় রাখা। নেপাল ও ভুটানে ভারতের বন্দর ব্যবহার করে বাণিজ্যের অনুমতি।

ভারত উত্থাপন করেছে, রেলে পণ্য পরিবহন বাড়ানো, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ জলপথ ব্যবহার, সীমান্ত হাট চালু ইত্যাদি।

এই বৈঠকে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা হয়নি। বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের জন্য রাখা হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠকে গুরুত্ব পাওয়া বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..