জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাবা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। গত ১৭ অক্টোবর দায়ের করা এই মামলায় আইনজীবী জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়েছিল। কিন্তু মামলার পাঁচদিন পর পান্নাকে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বাদী বাকের।
সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি খিলগাঁও থানা পুলিশের কাছে এ আবেদন জানান।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন। তিনি ঢাকা মেইলকে বলেন, আহাদুল হত্যায় তার বাবা একটি মামলা করেছিল। সেই মামলা থেকে আইনজীবী পান্নাকে বাদ দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন। আমরা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এছাড়াও বিষয়টি তদন্ত হবে। তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
আবেদনে মামলার বাদী বাকের উল্লেখ করেছেন, মেরাদিয়া এলাকায় তার ছেলে আহাদুলকে হত্যার ঘটনায় গত ১৭ অক্টোবর তিনি মামলা দায়ের করেন। সেই মামলায় অজ্ঞতা ও ভুলবশত সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে আসামি করা হয়। আসামি তালিকা থেকে তদন্তপূর্বক পান্নাকে বাদ দেওয়ার আবেদন করেছেন তিনি।
Leave a Reply