শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছাতক সুনামগঞ্জের সাবেক এমপি মানিক দুদিনের রিমাণ্ডে

ছাতক সুনামগঞ্জের সাবেক এমপি মানিক দুদিনের রিমাণ্ডে

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাকে ১০ দিনের রিমাণ্ড নেওয়ার আবেদন করেছিল।

সোমবার (২১ অক্টোবর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জর করেন।
সুনামগঞ্জের মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ালি আশরাফ খা বিষয়টি নিশ্চিত করে জানান, একই মামলায় পুলিশ মুহিবুর রহমান ছাড়া আরও ৩২ জন আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে মামলার এজহারভুক্ত আরও দুই আসামি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও জেলা ছাত্রলীগের নেতা রিগ্যান আহমদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৩০ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। এই ৩০ জনের নাম মামলার এজহারে ছিল না।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গত ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকা থেকে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় আনা হয়। ১০ অক্টোবর তাকে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ওই দিনের ঘটনায় আহত হয়েছিলেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com