শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক সংসদ সদস্য গ্রেফতারের আগে ভিডিওবার্তায় যা বলেছিলেন ব্যারিস্টার সুমন

সাবেক সংসদ সদস্য গ্রেফতারের আগে ভিডিওবার্তায় যা বলেছিলেন ব্যারিস্টার সুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন আলোচিত এই আইনজীবী। ভিডিওর ক্যাপশনে লিখেছেন আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

দুই মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্যারিস্টার সুমন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশেই আছেন জানিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘অনেকে বিভিন্নভাবে নিউজ করেছে। কেউ বলেছেন আমি লন্ডনে গেছি, কেউ বলেছেন আমি আমেরিকায় গেছি। আসলে কোনোটাই সঠিক নয়। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হলো আমার বাস্তবতা। আমি একটা কথা বলতে চাই। ৫ আগস্টের পর অনেকে আমাকে ভারত বা আমেরিকায় যেতে বলেছে। কিন্তু আমার মনে কখনো সায় দেইনি।

‘আমার মনে হয়েছে আমি জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। ১০ বছর ব্যারিস্টার থাকার পরও ঢাকায় আমার কোনো প্লট বা ফ্ল্যাট নেই। একটা গাড়ি ছাড়া আমার নামে সম্পদ নেই। তারপরও আমি অপরাধ করিনি। কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণে এই দেশেই তো আমার লাশ আসবে। এখানেই তো আমার কবর হবে এটা আমার বিশ্বাস। সুতরাং দেশ ছাড়ার জন্য আমার কখনো ইচ্ছা হয়নি। আমার নামে মামলা থাকলে আমি বিচারের মাধ্যমে তা মোকাবিলা করব। এই সৎ সাহস আমার আছে। আইনজীবী হিসেবে এই বিশ্বাস আমার আছে।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম। কিন্তু যা ইনকাম করেছি পুরো টাকা চুনারুঘাট-মাধবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশের কল্যাণে এসব কাজ করেছি। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই।

তিনি বলেন, যেকোনো সংস্থা তদন্ত করে দেখতে পারে একটা গাড়ি ছাড়া আমার নামে কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করিনি। এতদিন ব্যারিস্টার থাকার পরও প্রাকটিস করার পরও যা সম্পদ করেছি সব মানুষের কল্যাণে দিয়েছি।

দেশের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সংস্কারের যে কার্যক্রম সেই কার্যক্রমে আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করেছিলাম, যাদের বিরুদ্ধে এখন মামলা চলছে। এগুলো আমিই প্রথমে শুরু করেছিলাম। তারপরও আমি মনে করি দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক। আমিও মনে করি যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ দেয় তাহলে কাজ করব। সুযোগ না পাইলে আমার কোনো অসুবিধে নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি আমার প্রাকটিসটা চালাতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com