শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারের প্রথম কাজ দ্রুততার সঙ্গে নির্বাচন দেওয়া: মান্না

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারের প্রথম কাজ দ্রুততার সঙ্গে নির্বাচন দেওয়া: মান্না

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দমতো ভোট দেয়। সরকারের প্রথম কাজ থাকবে দ্রুততার সঙ্গে নির্বাচন দেওয়া। এতে যত সময় লাগবে সব দলের সে সময়টুকু এ সরকারকে দেওয়া দরকার।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন-গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে। রেমিট্যান্সের সংকট নিরসনে কাজ করে দেশের অর্থনীতি যেন ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করেছে। তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছে এবং দুবাইতে যারা আটক ছিলেন ড. ইউনূস এক ফোনকল দিয়ে তাদের মুক্ত করতে পেরেছেন। তবে পুলিশের মধ্যে এখনও ঘুষ লেনদেন চলে। এগুলো এখনও সরকার বন্ধ করতে পারেনি।

তিনি আরও বলেন, এ সরকার ধান্দাবাজ, ক্ষমতায় থাকতে চায় এমনটা আমি মনে করি না। ভোটের রোডম্যাপ তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় রাজনৈতিক দলগুলোকে ধৈর্য্য ধরতে হবে। তবে রাষ্ট্রপতিকে হটানোর বিষয়ে ছাত্রদের মুভমেন্টগুলো খুব ভালো ম্যাসেজ দেয় না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকারের ব্যর্থতা আমরা চাই না। সরকার যাতে বোঝে সেটা চাইছি। দেশের মানুষের মনের আকুতি মোতাবেক জাতীয় ঐক্য নিয়ে সরকার যেন কাজ করে এটাই আহ্বান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com