1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ মতবিনিময় সভা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত
৫১

মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে, রবিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার আয়োজনে সদর থানাধীন গাইটাল ‘অতিথি কমিউনিটি সেন্টার’-এ এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা উন্নয়নের বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান।
​সভায় কিশোরগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও সুদৃঢ় ও নিরাপদ করতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি ও পুলিশ সুপার উভয়েই কিশোরগঞ্জকে একটি আদর্শ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন। সভায় জানানো হয়, অপরাধ দমনে কিশোরগঞ্জ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, প্রধান মোড় ও জনাকীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এছাড়া কিশোরগঞ্জ মডেল থানায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হবে, যেখান থেকে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিংয়ের মাধ্যমে চুরি, ছিনতাই, ইভটিজিং বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে
​সবশেষে, যেকোনো বিপদে বা অসংগতি দেখলে ব্যবসায়ীদের সরাসরি পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সমৃদ্ধ কিশোরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..