শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ

সিলেট প্রতিনিধি;

দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা
কমিটি নিয়ে ক্ষোভের জের ধরে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামানের দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ১১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার তারা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ইমেইলে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুর রকিব তুহিন।

পদত্যাগী নেতারা হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদ বক্স, সদস্য মওদুদুল হক, শহিদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বেলাল, আমিনুল হক বেলাল, আক্তার আহমদ, সাহিদুল ইসলাম চৌধুরী, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুজেল আহমদ চৌধুরী, মো. আবদুর রকিব তুহিন ও আবদুল হান্নান।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ১৭ আগস্ট সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেখে তারা (পদত্যাগী নেতারা) বিস্মিত ও হতবাক হন। কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি ও তৃণমূল নেতৃত্বের প্রতিফলন ঘটেনি। তাই তারা কমিটি থেকে পদত্যাগ করছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পরদিন বুধবার রাতে কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়নের অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ান বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান।

এরপর থেকেই তার অনুসারী নেতাদের পদত্যাগের গুঞ্জন চলছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com