শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিচার করতে হবে অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের : দুদু

বিচার করতে হবে অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের : দুদু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এত ভয়ংকর একটা সরকার বাংলাদেশে ছিল, যে সরকার পার্লামেন্টকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। শুধু গুম-খুন নয়, রাষ্ট্রকে একটা শ্মশানে পরিণত করেছে। সেই রাষ্ট্রকে পুনর্জীবিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল, আমরা সেই পদক্ষেপের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। অনতিবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে যথাযথ বিচার করতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের দোসরদের বিচার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, পতিত স্বৈরাচার সরকার ১৬-১৭ বছর ধরে নির্বিচারে খুন, গুমসহ দেশকে একেবারে ধ্বংস করেছে। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে। সেই খুনিকে আমরা এখনো পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। তদন্তের নামে ছয় মাস পার হয়ে গেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যদি বিচার করতে না পারেন, যদি খুনিকে খুনি বলতে আপনাদের বাঁধা ও অস্বস্তি লাগে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আপনাদের নেই।

আয়নাঘরের বিষয় নিয়ে তিনি বলেন, ৬ মাস পরে গতকাল আমরা যে ঘটনাটি দেখলাম, যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করা হতো, সেই জায়গাগুলোর বিষয়ে সোশ্যাল মিডিয়া ও পত্র-পত্রিকায় যেসব কথা আসছে সেগুলো দুঃখজনক, ভয়ংকর এবং বিপজ্জনক। এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল, সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম। রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে বন্দী এবং অমানবিক জীবনযাপন করেছে। এর বিরুদ্ধে যেসব সংগঠন এবং সাংবাদিকরা কাজ করেছে, গতকাল আমরা দেখলাম সেসব সংগঠনের কোনো নেতা-নেত্রীকে সেখানে আহ্বান করা হয়নি। বিদেশি সাংবাদিকরা সেখানে ছিল। কিন্তু, দেশের কোনো সাংবাদিককে আয়নাঘর পরিদর্শনে নিয়ে যাওয়া হয়নি। এটা দুঃখজনক ঘটনা। আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে সেটা সরকার বুঝতে পারছে না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ সভাপতি রাশেদ প্রদান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com