শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমাদের একজন তমা মির্জা আছে গর্ব করে বলা যায় , বলছেন নেটিজেনরা

আমাদের একজন তমা মির্জা আছে গর্ব করে বলা যায় , বলছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক :
মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না— তাদের আমলনামা লিখেছেন নির্মাতা রায়হান রাফী। ১৩ মার্চ প্রকাশ পেয়েছে ‘আমলনামা’নামের এ ওয়েবফিল্ম।

সত্য ঘটনার ওপর নির্মিত এ ওয়েবফিল্মটি লুফে নিয়েছেন দর্শক। বিষয়টি লক্ষ্যণীয় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা ফেসবুকে বিনোদন বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে প্রশংসা করছেন ‘আমলনামা’র।

তবে ‘আমলনামা’য় বিশেষভাবে নজর কেড়েছেন তমা মির্জা। ওয়েব ফিল্মটিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তিনি। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। যা মন ছুঁয়েছে দর্শকের।

তমাকে নিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ওয়েবফিল্মের অন্যরকমের একটা চরিত্রের সাথে দারুণভাবে তাল মিলিয়ে তমা মির্জা অভিনয়টা এতটাই সুন্দর করেছেন যে তার প্রশংসাটা তো আলাদাভাবে করতেই হয়।’

অন্য একজন লিখেছেন, ‘অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন তমা। প্রতিটা দৃশ্যে দুর্দান্ত। কান্না করা, বিধ্বস্ত চোখে তাকিয়ে থাকা, উদ্বিগ্ন সবকিছুই দারুণ।’

এক নেটাগরিক তমার অভিনয়ে আপ্লুত। তার কথায়, ‘গর্ব করে বলা যায় আমাদের একজন তমা মি র্জা আছে। গোটা তমা মির্জাই যেন অভিনয়। গতকাল মুক্তি পাওয়া ওটিটি কন্টেন্ট ‘আমলনামা’য় তমা দেখালেন তার ন্যাচারাল অভিনয়ের পুরোটা।’

ওটিটি মাধ্যম চরকিতে দেখা যাচ্ছে ‘আমলনামা’। রাফীর পরিচালনায় তমা ছাড়াও এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com