1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

নুরুল আলম সিকদার
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উখিয়ার ফারিরবিল নারিকেল বাগানসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক জসিম উদ্দিন উখিয়া উপজেলার পূর্ব ফাড়িরবিল গ্রামের মো. এমদাদুল হকের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ফারিরবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার দিক থেকে গামছায় মোড়ানো পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় বিজিবি সদস্যদের।
পরে তাকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..