1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন সেই টিকটকার মাসুদ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ হাসান আলী

স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে, অনৈতিক একাজে শরিয়তের বিধান নিয়ে প্রশ্ন জনমনে।

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও বিয়ে নিয়ে একটি ঘটনা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে যা ধর্মীয় দিক থেকেও অবৈধ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচিত টিকটকার মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমী’র দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর আপন ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে এসেছে। শনিবার(২৪ অক্টোবর) তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রবিবারে বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ধর্মীয় বিধান ও পারিবারিক মূল্যবোধের প্রশ্ন উঠেছে ব্যাপক

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) বদলগাছী উপজেলায় মাসুদ রানার ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাসুদ রানার বাড়ি নওগাঁ সদর উপজেলার বাচাড়ীগ্রামে। তারা বর্তমানে বদলগাছীতে ভাড়া বাসায় থাকেন স্বামী-স্ত্রীসহ।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের সঙ্গে তার স্ত্রীর বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। ইসলামি বিধান অনুসারে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা বৈধ নয়।

এ বিষয়ে একাধিক আলেম ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন সেটা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ’। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। তাই একসাথে দুই বোনকে বিয়ে বা ঘর সংসার করার সুযোগ নেই তবে যদি স্ত্রী মা-রা যায় বা তালাক দেয় সেক্ষেত্রে তার বোনকে বিয়ে করতে পারবে যার আলাদা ব্যাখ্যাও রয়েছে।

গতকাল শ্যালিকাকে বিয়ের পর মাসুদ তার ভাড়া বাসায় নতুন ও পুরাতন বউ(আপন দু’বোন)কে নিয়ে রাত্রি যাপন করে। ২৬ অক্টোবর সন্ধার পর ঐ এলাকার জনগন এমন অনৈতিক ধর্ম ও সমাজ বিরোধী কাজের বাধা দিয়ে মাসুদকে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয় এবং পরিস্থিতি নিজের অনুকুলে না এটা বুঝতে পেরে মাসুদ দু’বউ কে নিয়ে সন্ধার পর তার শ্বশুর বাড়ির উদ্দেশ্য রওনা হলে পথেই এলাকাবাসী মুখে কালি দিয়ে নানান স্লোগান দেয় তাদের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে উভয়ের সংশ্লিষ্ট পরিবারের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে ইসলাম বিরোধী ও সমাজ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মো. মাসুদ রানা নামে ঐ (আইনজীবী সহকারী) টিকটকারকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।

সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মাসুদ রানাকে তাঁর সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সম্মানিত মোয়াক্কেল ও সর্বসাধারণকে তার সঙ্গে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয় নিয়ে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসুদ রানার সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায়ভার সেরেস্তা বা সেখানে কর্মরত কেউ গ্রহণ করবেন না।

উল্লেখ্য, মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার শালিকাকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি সংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এ ছাড়া গত ২৫ অক্টোবর তিনি তার শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..