শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বনানীর ফ্ল্যাট ছাড়তে হতে পারে পরীমনির

বনানীর ফ্ল্যাট ছাড়তে হতে পারে পরীমনির

বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বুধবার সকালে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়েই উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
ঢাকার জনপ্রিয় এই নায়িকাকে একনজর দেখতে অনেক ভক্ত-অনুরাগী তার বনানীর লেকভিউয়ের বাড়ির সামনে ভিড় করছেন। এসব ঘটনায় বিরক্ত বনানীর লেকভিউয়ের ফ্ল্যাটের মালিকরা।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দেখা যায় পরীর বাড়ির মূল ফটক তালাবন্দি করে করে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীরা বাড়ির ভেতরের ছবি তোলার চেষ্টা করলে মূল ফটকে নীল রঙের পলিথিন ঝুলিয়ে দেওয়া হয়।

দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালে নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটে এক বাসিন্দা বলেন, একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য।

তিনি বলেন, ৬ তলায় পরীমনি একাই ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে অভ্যস্ত নয় তারা। এতে করে আমরা বিব্রত।

তিনি আরো বলেন, এসব বিষয় বিবেচনা করে পরীমনির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।

আরেক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমনিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকেরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com