1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযান: নারীসহ আটক ৩, বিপুল মাদক উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ফায়ারড্রিল, উইনসেরেক্স সিরাপ, ইয়াবা ও ভাঙা অ্যাম্পলসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম কড়িয়া গ্রামের মোঃ মোতাহার মন্ডল (৫৫), মোছাঃ শাকিলা (৪৫) ও মোছাঃ কানিজ ফাতেম (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ফায়ারড্রিল ১০ বোতল, ভারতীয় উইনসেরেক্স সিরাপ ২ বোতল, ভারতীয় ইয়াবা ২৫৬ পিস এবং ভাঙা অ্যাম্পল ২৬০ পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..