1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

লাকসাম ক্লাব মাঠে মেলা আয়োজন, ভোগান্তিতে পাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলাধুলা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

হৃদয় চন্দ্র দাস  কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম ক্লাব মাঠে মেলা আয়োজনকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানা সমস্যা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মাঠে মেলা পরিচালনা করা হচ্ছে। এতে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ছাড়া মাঠটি স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম জায়গা। মেলা আয়োজনের কারণে মাঠের স্বাভাবিক ব্যবহার বন্ধ হয়ে পড়ায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে তারা।

স্থানীয়দের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা, পরিবেশ ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে প্রশাসনের অনুমতি ও প্রয়োজনীয় নিয়মকানুন মেনে মেলা পরিচালনা করা উচিত।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা মেলা আয়োজনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও মাঠের খেলাধুলার পরিবেশ স্বাভাবিক রাখার দাবি জালাকসাম ক্লাব মাঠে মেলা আয়োজন, ভোগান্তিতে পাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলাধুলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..