শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেই রানু মণ্ডলের জীবনী নিয়ে বলিউডে সিনেমা

সেই রানু মণ্ডলের জীবনী নিয়ে বলিউডে সিনেমা

বিনোদন ডেস্ক
রানু মণ্ডলের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। আর হবে নাই বা কেন, একসময় লতাকণ্ঠী রানু-র রানাঘাট স্টেশন থেকে শেয়ার হওয়া ভিডিও ছড়িয়ে পড়েছিল আগুনের মতো! রাতারাতি বিখ্যাত হয়েছিলেন তিনি। স্টেশনের পাশে বসে লোকের থেকে সাহায্য চাওয়া সেই মহিলা বলিউডে প্লেব্যাকও করেছিলেন। যদিও ফের তিনি আবারো লোকচক্ষুর আড়ালে চলে যান।
সেই রানু মণ্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে বলিউডে সিনেমা। ‘মিস রানু মারিয়া’ নামের এ সিনেমা পরিচালনা করছেন ঋষিকেশ মণ্ডল।

রানু মণ্ডল চরিত্রে অভিনয় করবেন ‘স্যাকরেড গেমস’ খ‌্যাত অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে এই অভিনেত্রী বলেন, আমাদের শুটিং শুরু হবে আগমী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মণ্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। রানু মন্ডলের ইয়ং বয়স, স্ট্রাগল। কেমন ছিলেন, কোথা থেকে কোথায় এলেন, কেন ভিক্ষা করতে হলো এসব আরকি।

রানু মণ্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশকাদের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন ঈশিকা। তার ভাষায়- ফেসবুকে নানারকম ভিডিও দেখে আমার ভালো লাগে। সবাই যে সব কিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইলচেয়ারে বসেই কেউ নাচ করছে। এসব দেখতে আমার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। আমার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলজিস্ট। মানুষের কোথা থেকে কী হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com