1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই বিনামূল্যে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

প্রবাস

ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। ফাইল ছবি

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ জন্য আজ শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে এই লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration)।

বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। পরে তাদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো ধাপেই প্রার্থীদের অর্থ দিতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..