1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি, রিমান্ড শেষে ফেরত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তিরা রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় তিনজন, জিআর পরোয়ানামূলে দুজন, রিমান্ড শেষে তিনজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার আতিক হাসান নয়ন (১৬+), রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের মো. জুবায়ের (২৭) এবং ক্যাম্প-২ ওয়েস্টের হাসমত উল্লাহ সানু (২৬)।

এ ছাড়া জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে উখিয়ার পালংখালীর কাস্টমস এলাকার মো. মিজানুর রহমান ও হলদিয়াপালংয়ের ক্লাসপাড়ার তপু বড়ুয়াকে।

অন্যদিকে, বিভিন্ন মামলায় রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—ক্যাম্প-৮ ওয়েস্টের আবু তৈয়ব ওরফে কামাল হোছেন (২৫), পালংখালীর আঞ্জুমানপাড়ার ছৈয়দুল বশর ওরফে ছিয়ক সিসি (৩২) এবং ক্যাম্প-১১-এর মোহাম্মদ ইরফান (২৩)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে রাজাপালং ইউনিয়নের পশ্চিম দীঘলিয়া এলাকার মো. গিয়াস উদ্দিন (৩৫) ও পূর্ব দরগাহবিল এলাকার মো. মনিরকে (৪৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোট ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..