শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় প্রেস ক্লাবে ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান ফারুকের

জাতীয় প্রেস ক্লাবে ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান ফারুকের

নিজস্ব প্রতিবেদক;
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনাসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতি এই আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করেছে- তারা দেশপ্রেমে আপসহীন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি সব শিক্ষার্থীকে আহ্বান জানাই, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে ছাত্রদলকে বিজয়ী করুন।

তিনি বলেন, আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চালিকাশক্তি হবে দেশের তরুণ সমাজ। স্মার্ট বাংলাদেশের রূপরেখা বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই সুস্পষ্টভাবে রয়েছে। সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্রদল। তারেক রহমান হচ্ছেন স্মার্ট বাংলাদেশের রূপকার। তরুণ সমাজের সাহস, মেধা ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কেবল প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের কথা নয়, বরং এর অর্থ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ। আর সেই ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনেই ছাত্রদলের ভূমিকা হবে অগ্রগণ্য।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন, গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা স্তব্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশে আজ কোনো কার্যকর নির্বাচনী ব্যবস্থা নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা চলছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।

বিকশিত ফাউন্ডেশনের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক সাইফ আলী খান, আয়োজক সংগঠনের সিনিয়র নেতা সিরাজী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com