1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নরসিংদীর হত্যা মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার তিনি আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ সুজন মিয়া

 

নরসিংদী শহরের এক হত্যা মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সদর মডেল থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

গ্রেপ্তার আবু লাল (৪০) নরসিংদীর অপরাধ চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান বলে দাবি পুলিশের।

সংবাদ সম্মেলনে আশিকুর রহমান বলেন, ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তাকে গ্রেপ্তারে নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং ঢাকার ধানমন্ডি থানাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়।

দীর্ঘ তল্লাশির পর শুক্রবার রাতে মাধবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য মতে বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

অস্ত্র উদ্ধারের ঘটনায় আবু লালের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..