নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে র্যাব: ১১-এর কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ। এর আগে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত
গ্রেফতার ব্যক্তিরা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করে, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা অবৈধভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
Leave a Reply