শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫ বস্তা এনআইডি কার্ড ময়লার ভাগাড়ে মিলল

৫ বস্তা এনআইডি কার্ড ময়লার ভাগাড়ে মিলল

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) উদ্ধার করেছে পুলিশ ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এনআইডি কার্ডের সঙ্গে পোলিং অফিসারের বিপুল সংখ্যক কার্ড ও সিলও উদ্ধার করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধার করা এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পড়ে থাকা বস্তাগুলো দেখে প্রথমে ময়লার বস্তা মনে হলেও এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কার্ডগুলো উদ্ধার করেন।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যু করা ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। কার্ড কতগুলো তা গণনা করলে জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com