শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ভয়ঙ্কর কিশোর গ্যাং গ্রুপ ‘আই ডোন্ট কেয়ার’ এর চার সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানার লুট হওয়া অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

জানা যায়, ‘আই ডোন্ট কেয়ার’ নামক একটি গ্রুপের ৪ জন সদস্যকে প্রথমে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মতে পরদিন দিনভর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান, ১৪ রাউন্ড গুলি, ৪টি তাজা ককটেল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

 

‎আটককৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কর্তৃক মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মোহাম্মদপুর থানা থেকে চুরি হওয়া একটি শটগান এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গতকাল রাতে ককটেল বোমাসহ আটকৃত কিছু আসামিদের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে আমরা একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হই। সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং এই দৃঢ়তা বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com