শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নারী রাশেদা বেগম ওই এলাকার লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমন হোসেন একই এলাকার সেলিমে ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহ: রেজাউল হক এ তথ্য নিম্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাড়িঁয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার একপর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপাতে থাকে ইমন। এতে রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে আসলে ওই নারীকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘরেই লুকিয়ে থাকে ইমন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ইমন হোসেনকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে অভিযুক্ত ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহ. রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান অভিযুক্ত ইমন হোসেন। এর জের ধরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ইমন পুলিশের কাছে স্বীকার করছে। ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com