শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের‎ চকরিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, আটক ৫

কক্সবাজারের‎ চকরিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, আটক ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের‎ চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটকবাহী জিপ, টমটমসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার রাতে ও বুধবার (১ অক্টোবর) দুপুরে দুই দফায় অভিযানে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারিবল ফতিয়াঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড উচিতারবিল মুসলিম নগর গ্রামের আবদুল মজিদের ছেলে আবুল কালাম ও নজরুল ইসলামের ছেলে মোবারক আলী, ফতিয়াঘোনা এলাকার শফর মুল্লুকের ছেলে ফারুক, একই এলাকার ফয়েজ আহমদের ছেলে জিসান ও বার্মাইয়া জসিম।

‎গত সোমবার রাতে আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় পর্যটকবাহী জিপ ও যাত্রীবাহী টমটমসহ অন্তত ৫টি গাড়ি ডাকাতের কবলে পড়ে।

ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় খবর পেয়ে চকরিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

‎থানা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে ডাকাতির ঘটনায় থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে ডাকাতির মামলা রুজু করেছেন। ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে চকরিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ফতিয়াঘোনা নামক পাহাড়ি দুর্গম এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে।

চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, এ সময় আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। সারারাত খোঁজাখুঁজির পরেও না পেয়ে সকালে আবার অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুর ১টার দিকে আরও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় আরও দুই ডাকাত পালিয়ে যায়।

‎চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার যুগান্তরকে বলেন, গ্রেফতাররা সবাই সক্রিয় ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে সম্পৃক্তের কথা স্বীকার করেছে। এদের সবাইকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া ডাকাতিতে সম্পৃক্তদের শনাক্তপূর্বক গ্রেফতার করতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com