শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্বপ্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী -২ আসনে (বাউফল) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।বাংলাদেশে চাকরি

তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বপ্ন দেখে না; জনগণই জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখে। জনগণ চায় আগামীর নতুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গড়ে তুলতে। কারণ জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীতে দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই। জামায়াতে ইসলামী চায় জনগণের প্রত্যাশিত দুর্নীতমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। স্বাধীনতার ৫৪ বছরে ৩টি দল রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। প্রত্যেকেই দুর্নীতি, লুটপাট, দলীয়করণ করে দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাউফলের নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিডিসি মার্কেটে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ পূর্বক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

ড. মাসুদ বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান দল এখন দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথা বলে জাতিকে ধোঁকা দিতে চাচ্ছে। তারা আবারো ক্ষমতায় বসতে পারলে দেশকে দেউলিয়া করবে। দেশ যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান তখনও জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ দুজনে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ছিল। কিন্তু তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ এক পয়সার দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। কারণ জামায়াতে ইসলামীই একমাত্র দুর্নীতিমুক্ত দল।

 

তিনি আরো বলেন, বিচার ও সংস্কার ব্যতীত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্বাচনের আগেই বিচারের আওতায় না আনলে তারা দুর্নীতি-চাঁদাবাজির কালো টাকার ছড়াছড়ি করে নির্বাচনকে বিতর্কিত করবে। ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ওঠা দল শেখ হাসিনার মতোই দিনের ভোট রাতে করতে চেষ্টা করছে। জুলাই যোদ্ধারা এবং দেশপ্রেমিক জনতা হাসিনা মার্কা কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না।

 

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণ মূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য শুধু বাউফলে নয় পুরো বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগেই আমাদের প্রতিদ্বন্ধিরা আওয়ামী লীগের মতো আমাদেরকে বাংলা ছাড়ার, বাউফল ছাড়ার হুমকি দিচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, অতীতে যারা আমাদেরকে বাংলা ছাড়ার হুমকি দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজও যারা আমাদেরকে বাংলা ছাড়ার, বাউফল ছাড়ার হুমকি দিচ্ছে বা দিবে সময়ের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালাবে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনোই পালাইনি, পালাবেও না। বরং জামায়াতে ইসলামীকে নিয়ে জাতি স্বপ্ন দেখতে শুরু করেছে। জাতি চায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি বৈষম্যহীন সুখি-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে। জামায়াতে ইসলামী জাতিকে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ড. মাসুদ বলেন অতীতে যারা ক্ষমতায় বসে কেউ দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে, কেউ লুটপাটের মাধ্যমে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে। এসব দলের দ্বারা নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। তবেই দেশের মানুষ একটি সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ পাবে।

 

জুলাই বিপ্লব পরবর্তী পুরো জাতি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যেই আস্থা ও বিশ্বাস রেখেছে, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে। তাই তিনি ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

 

পথসভা শেষে, ড. শফিকুল ইসলাম মাসুদ নওমালা ইউনিয়নের বিডিসি মার্কেটে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ। এসময় তার সঙ্গে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. মাসুদের আগমনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com