শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি, আহত ৩

কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি, আহত ৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারা নেওয়া একটি বালুরঘাটে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া নগদ সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে।

 

‎আহতরা হলেন লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন (পায়ে গুলিবিদ্ধ), একই এলাকার ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালুর ইজারা পায় স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই ঠিকাদারের লোকজন বালু তুলছিলেন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০-১২ জন দুর্বৃত্ত ঘাটে হামলা চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত জানান, দিনগত রাত ৩টার দিকে গুলি করতে করতে দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হই। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করা হবে।

‎কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com