শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

 শ্রীমঙ্গলে ৩শ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার, জরিমানা আদায়

 শ্রীমঙ্গলে ৩শ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার, জরিমানা আদায়

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোডস্থ এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় গতকাল শনিবার।
 অভিযানে দুটি দোকান থেকে মোট ৩শ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে লোকনাথ ভেরাইটিজ স্টোরকে ১০ হাজার  টাকা জরিমানা ধার্যপূর্বক তৎক্ষনাৎ আদায় করা হয় ও ২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং মডার্ন ভেরাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা ধার্যপূর্বক তৎক্ষনাৎ আদায় করা হয় ও ১শ  কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন, মৌলভীবাজার জেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক,  মোঃ মাঈদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীবৃন্দ। উক্ত মোবাইল কোর্টে আইন শৃঙ্খলার দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের একটি টিম। পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com