রবিউল আলম
গত ০২-০৯-২০২১ইং, বৃহস্পতিবার, লতা হারবালের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য যুক্ত হলেন ঢালিউডের মােষ্ট গ্ল্যামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ইয়ামিন হক ববি বলেন ‘লতা হারবালের বেটার নীম সােপ প্রােডাক্টের বিজ্ঞাপনে মডেল হবেন তিনি। চিত্রনায়িকা ইয়ামিন হক ববির আশা এবং প্রত্যাশা এই বিজ্ঞাপনটি দর্শক সাদরে গ্রহণ করবেন।
আগামী ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকার একটি শুটিং ফ্লোরে বিজ্ঞাপনটির চিত্রায়িত হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন রেহমান খালিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউডের সুপার হিরাে খ্যাত ডি এ তায়েব, লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম এবং নির্মাতা রেহমান খালিল সহ আরাে অনেকে।
Leave a Reply