শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে

 

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হবে এবং এর পর জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই—আমরা নির্বাচন চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণার কথা বলেছেন, আমরা সেই ঘোষণার সঙ্গে একমত এবং সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি অভিযোগ করেন, একটি মহল এখন নির্বাচনের প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে।

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আগে আলাদা করে গণভোটের কোনো সুযোগ নেই। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।”

তিনি আরও বলেন, “যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের প্রতি অনুরোধ—দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অতীতে অনেক করেছেন, এবার তা থেকে বিরত থাকুন।”

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার গঠিত হোক এবং এই রাজনৈতিক সংকট থেকে দেশ উত্তরণের পথ খুঁজে পাক। আমরা আমাদের মিত্র দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠন করতে চাই, যাদের সঙ্গে গত ১৫ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

তিনি যোগ করেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট—নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন, সবাই মিলে নির্বাচনকে কেন্দ্র করে সামনে এগিয়ে যাই এবং একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

অনুষ্ঠানে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com