শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান, প্রতিরোধের মুখে ফিরে এলেন কর্মকর্তারা

লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান, প্রতিরোধের মুখে ফিরে এলেন কর্মকর্তারা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা।

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। ভাটার মালিক ও শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার চররমিজ ইউনিয়নের মেসার্স জেএস ব্রিকস, ওহাব ব্রিকস ও আমানত ব্রিকস এ অভিযান চালান। এসময় আমানত ব্রিকসকে দুই লাখ ও ওহাব ব্রিকসকে তিন লাখসহ মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়। ৫টি ভেকু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। এসময় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় তিনটি ভাটায় অভিযান শেষ হওয়ার পর আরেকটি ভাটায় যাওয়ার পথে চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় কর্মকর্তাদের পথরোধ করেন বিক্ষুদ্ধ হাজারো শ্রমিক। একপর্যায়ে তাঁরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান এবং বিভিন্ন শ্লোগান দিতে দিতে রাস্তায় বসে যান। দুই ঘণ্টাব্যাপী এ ‘দেনদরবার’ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনওসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান আপাতত স্থগিত করার প্রতিশ্রুতি দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪৯টি ভাটা অবৈধ। এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তিনটি ভাটায় অভিযান হয়েছে, কিন্তু উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করায় অভিযান স্থগিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, জেলায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে। অভিযানের প্রথমদিন তিনটি ভাটা বিনষ্ট করা হয়েছে। পরে শ্রমিকরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, রামগতিতে অভিযানকালে ইটভাটা শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। হানাহানি ও রক্তারক্তি এড়াতে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে। তবে জেলাব্যাপী আমাদের অভিযান চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com