নুরুল আলম সিকদার,
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন নিয়মিত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উখিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর ও মহেশখালীর দুইজন এবং উখিয়ার স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা ক্যাম্পের তিনজন রয়েছেন। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক শিশুও রয়েছে, যাকে আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার বড়বাজার পেশকার পাড়ার মো. আরিফুল ইসলাম আরিফ (৩৩), মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়ার মো. মঞ্জুর আলম মঞ্জু (৩৮), উখিয়ার পালংখালীর পশ্চিম আঞ্জুমানপাড়ার ১৭ বছর বয়সী এক শিশু এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ ও ক্যাম্প-২ ওয়েস্টের মোহাম্মদ ইউনুছ (৪১) ও নুরুল আমিন (২৮)।
উখিয়া থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।