শিরোনাম :
পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচন ঘিরে পুরান ঢাকায় ইশরাকের গণসংযোগ, চাইলেন ভোট

নির্বাচন ঘিরে পুরান ঢাকায় ইশরাকের গণসংযোগ, চাইলেন ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা কয়েকশো সমর্থক নিয়ে গণমিছিল করেন তিনি।

রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে গণসংযোগ শেষ করেন ইশরাক। এসময় তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণের কথা জানান।

 

ঢাকা-৬ আসনের জনগণকে সঙ্গে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে বলে মন্তব্য করেন ধানের শীষের প্রার্থী ইশরাক।

গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না।’

বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

ইশরাক আরও বলেন, ‘স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।’

গণমিছিলে অংশ নিতে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর থেকেই একে একে মিছিল আর স্লোগান নিয়ে মতিঝিল এলাকায় জড়ো হন ইশরাকের সমর্থকরা। তাকে এক নজর দেখার জন্যও অনেকে ভীড় জমান পুরান ঢাকার বাসাবাড়ির বেলকনি এবং জানালায়। হাত নেড়ে সমর্থন জানান বিএনপি নেতা ইশরাককে। কেউ কেউ ফুল দিয়ে বরণও করে নেন ঢাকা-৬ আসনের এই বিএনপি প্রার্থীকে।

এসময় উচ্ছ্বাস দেখা যায় মিছিলে অংশ নেওয়া কর্মীদের মাঝেও। তারা জানান, নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করবেন তাদের নেতা।

ঢাকা -৬ আসনের অধিকাংশ এলাকা পুরান ঢাকার মধ্যে থাকায় নানাবিধ সংকটে পড়েন জনসাধারণ। নির্বাচনে জিতে জনসাধারণের পাশে থেকে সেসব সংকট দূর করার প্রত্যাশা ব্যক্ত করেন ইশরাক হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com