শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার অপহরণ নাটক সাজিয়ে নিজের প্রথম স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

কক্সবাজার অপহরণ নাটক সাজিয়ে নিজের প্রথম স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি,

মো. আবু হানিফকে (৫৫)
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে মো. আবু হানিফকে (৫৫) নামে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ২২ নভেম্বর রাতে হাটহাজারী মডেল থানায় জিডি নং-১৪৮৫-এর ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভুক্তভোগী মো. আবু হানিফকে (৫৫) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন—১৩ নভেম্বর সকালে নিজের বাড়ি হাটহাজারীর চারিয়া কাজীপাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে (৩৫) তিনি দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।

হানিফ পুলিশকে জানান, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে নিজের হাত-পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে একটি গাছের সঙ্গে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণ করা ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড পাওয়া যায়।

 

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে আবু হানিফের মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল। পরে উদ্ধারের পরে তাকে তার ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com