শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে : মির্জা ফখরুল

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে। আমি অনেক আগেই বলেছি আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমলারা আওয়ামী লীগকে সরকারের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে।

বুধবার ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছু তারা (আওয়ামী লীগ) দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করেছে এবং এরা তাদের নিজের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন-নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আজকের যে সংকট সেটা শুধু বিএনপির সংকট নয়। এটা গোটা জাতির সংকট। দেশ স্বাধীন করা হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র আজ ধ্বংস হয়ে গিয়েছে। মানুষের মৌলিক অধিকারগুলো এই সরকার হরণ করে নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে
যে দুর্নীতি হচ্ছে তার কোনো জবাবদিহিতা নেই। এই সরকারের কাউকে জবাবদিহি করতে হয় না। কারণ বাংলাদেশের যে সংসদ সেখানে এই আওয়ামী লীগ সরকারের লোক ছাড়া কেউ নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com