হৃদয় চন্দ্র দাস,
দক্ষিণ কুমিল্লার স্বাস্থ্যসেবায় নির্ভরতার এক পরিচিত নাম লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় নিয়ে দীর্ঘ ১৯ বছরের পথচলা সম্পন্ন করে গৌরবের ২০ বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। দিনটি ঘিরে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান হাজী সেলিম মীর, ভাইস চেয়ারম্যান মীর আবু বক্কর সিদ্দিক এবং ব্যবস্থাপক আবুল হোসেন মিলন। বক্তারা প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দক্ষিণ কুমিল্লা ও আশপাশের এলাকার সাধারণ এবং নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালটি স্থানীয় মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটির এই দীর্ঘ পথচলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও আধুনিক চিকিৎসাসেবা ও সেবার মানোন্নয়নের মাধ্যমে দক্ষিণ কুমিল্লার স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল।
অনুষ্ঠানের শেষপর্বে হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি, রোগীদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।