1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সমাবেশকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীরা।উক্ত মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পটির নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা ঘোষণার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের হাতীবান্ধা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল গফুর।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ও সমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ঘোষণা ও সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..