শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি,

শহীদুল ইসলাম ওরফে বুইস্যা
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিশেষ এক অভিযানে বুইস্যাকে গ্রেফতার করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টার চান্দগাঁও ক্যাম্পে (বহদ্দারহাট) এক আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে র‌্যাব-৭ পতেঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর রহমান অভিযানের বিস্তারিত তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায়, শহীদুল ইসলাম ওরফে বুইস্যা দীর্ঘদিন ধরে চান্দগাঁও, পাঁচলাইশ ও বহদ্দারহাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহদ্দারহাট ফিনলে স্কয়ার শপিং মলের পাশের খালপাড় ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে বুইস্যার প্রভাববলয়ে ছিল। ওই এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের লেনদেন ও সন্ত্রাসী কার্যক্রম তার নির্দেশেই পরিচালিত হত। তার বাহিনীর সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারে নিয়মিত ভয়ভীতি ও অস্ত্র প্রদর্শন করত। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটকে বুইস্যা বাহিনী ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত। সেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তি ও প্রতিপক্ষদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ রয়েছে।

 

 

প্রসঙ্গত, চুরি ও ছিনতাই দিয়ে অপরাধজগতে প্রবেশ করা বুইস্যা পরবর্তীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে মাদক ও অস্ত্র ব্যবসার বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। পুলিশের একাধিক জরিপ ও গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম নগরের সক্রিয় কিশোর গ্যাংগুলোর পৃষ্ঠপোষকদের তালিকায় তার নাম উঠে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com