শিরোনাম :
ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালী থেকে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার

পটুয়াখালী থেকে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার

পটুয়াখালীপ্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুরে একটি বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার করেছে বন বিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোদরটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে কবির হাওলাদার ভোদরটিকে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন।

কবির হাওলাদার বলেন, পাশের একটি বাড়ির পুকুরে মাছ ধরার সময় ভোদরটি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা সেটিকে পিটিয়ে আহত করলে তিনি প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন।

 

তবে বন্যপ্রাণী লালন-পালন করা যে শাস্তিযোগ্য অপরাধ তা তিনি জানতেন না বলে দাবি করেন।

বনবিভাগ মহিপুর সদর বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, উদ্ধারকৃত ভোদরটি একটি সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ কর্মী কেএম বাচ্চু বলেন, ভোদর আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। অজ্ঞতা ও অসচেতনতার কারণে মানুষ এমন প্রাণী আটকে রাখছে বা নির্যাতন করছে, যা দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।

 

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোদরটি উদ্ধার করি। যথাযথ চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে আশা করছি।

পর্যটন ও পরিবেশপ্রেমী রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূলীয় এই অঞ্চলে বিভিন্ন সময় বন্যপ্রাণী ও ডলফিনসহ নানা প্রাণী আহত অবস্থায় পাওয়া যায়। কুয়াকাটা থেকে সুন্দরবন ও সামাজিক বনাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে পশুপাখির ক্ষতির ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার জন্য একটি জরুরি হটলাইন নম্বর ও উদ্ধার কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভোদরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com