শিরোনাম :
ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪, জব্দ হলো ১৬ লাখ টাকা

নারায়ণগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪, জব্দ হলো ১৬ লাখ টাকা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় এই অভিযান চালানো হয়।

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— উপজেলার ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সুজন (৩০), পাড়া মনোহরদী এলাকার আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), বাড়ির মালিক মো. নাঈম (৪২) ও তার স্ত্রী রুনা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. নাঈমের বসতঘরে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, ১টি বিয়ারের ক্যান, ১৫০ গ্রাম ওজনের এক বোতল মদ এবং মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির হিসাব রাখা ৬টি খাতা জব্দ করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে মো. নাঈমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার কাছে অস্ত্র ও বিস্ফোরক রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের রান্নাঘরে চালের ড্রামের ভেতর তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২টি ম্যাগজিন, ১০টি তাজা ককটেল, ১টি দা, ২টি ধারালো ছুরি ও ১টি চাপাতি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক উপাদানাবলি আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com