শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জয়পুরহাট ভোট ঘিরে জয়পুরহাটে বিজিবির বিশেষ নজরদারি, ২৪ প্লাটুন সদস্য মোতায়েন

জয়পুরহাট ভোট ঘিরে জয়পুরহাটে বিজিবির বিশেষ নজরদারি, ২৪ প্লাটুন সদস্য মোতায়েন

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

বিজিবির কমান্ডার লে. কর্নেল লতিফুল বারী।এলেচ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক সংবাদ সম্মেলনে ২০ বিজিবির কমান্ডার লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি জানান।

এসময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ছাড়া সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।

 

নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও জয়পুরহাট সদর উপজলার ৩টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫০০ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনি কর্তব্যে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন যানবাহনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে।

সংবাদ সম্মেলনে ২০ বিজিবির সহকারী পরিচালক ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com