শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আলমডাঙ্গার এরশাদপুরে পাউবোর খাল ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ নিম্নমানের কাজে টেকসই নিয়ে শঙ্কা, ক্ষুব্ধ এলাকাবাসী

আলমডাঙ্গার এরশাদপুরে পাউবোর খাল ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ নিম্নমানের কাজে টেকসই নিয়ে শঙ্কা, ক্ষুব্ধ এলাকাবাসী

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র আওতাধীন টিএনটি খালের ব্লক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট, বালি ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছে, যা প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।
স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্জিনা এন্টারপ্রাইজের মালিক হুমায়ন আহম্মেদ প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে খালটির ব্লক নির্মাণকাজ বাস্তবায়ন করছেন। কাজ শুরুর পর থেকেই ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে আপত্তি তুলছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় ঢালাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই ব্লকের অংশবিশেষ হাতের আঙুলের চাপেই উঠে পড়ছে।
এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। তারা জানান, কয়েক দিন ধরে নিম্নমানের কাজ বন্ধ করে মানসম্মত সামগ্রী ব্যবহারের অনুরোধ জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কাজের মানে দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে অভিযোগ।
এরশাদপুর এলাকার বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, প্রায় পাঁচ দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ইট ও বালি মজুদ করে। তখনই আমরা এসব সামগ্রী দিয়ে কাজ না করতে বলি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। পরে পাউবোর কর্মকর্তাদের জানানো হলেও একইভাবে কাজ চলছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কার্য সহকারী আশিকুর রহমান বলেন, নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি প্রয়োজনে নিম্নমানের ইট অপসারণ করে সঠিকভাবে কাজ করতে।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ এর সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনাদের কাছ থেকে জেনে নোট করছি। সেখানে কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর প্রশ্ন—চোখের সামনে এত অনিয়ম কীভাবে হচ্ছে, আর প্রতিবাদ করলেই কেন হুমকি দেওয়া হচ্ছে? দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী তুলেছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com