কক্সবাজারপ্রতিনিধি
অভিযানে শতাধিক আইইডি বোমা উদ্ধার করেছে বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
একই সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিস্তারিত তথ্য জানায়নি বিজিবি।
রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।