শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমারখালীর কাপুড়িয়া হাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, এমপি আফজাল হোসেন।

কুমারখালীর কাপুড়িয়া হাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, এমপি আফজাল হোসেন।

মোঃ শাহাদৎ হোসেন,
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা:

কুষ্টিয়া কুমারখালী মোঃ আফজাল হোসেন ৭৮, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বিজয়ের পর এবার মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি কুমারখালীর ঐতিহ্যবাহী কাপুড়িয়া হাট পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) সকাল ৮টায় হাটে উপস্থিত হয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় বাজারের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়িক পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি), পৌর সেক্রেটারি মোঃ কামাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব্যবসায়ীরা বাজারের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, নিরাপত্তা ঘাটতি, যানজট, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের দাবি তুলে ধরেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে তারা জোর দেন।
এ সময় এমপি মোঃ আফজাল হোসেন বলেন, “সকল প্রকার সিন্ডিকেট দূর করে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ সমস্যা সমাধান এবং নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বিগত দিনের ন্যায় আগামীতেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা সংসদ সদস্যের এ সফরকে স্বাগত জানিয়ে বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com