1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মদনে পৌরসভার টোল আদায়কারীর হাতে ২৪ শের জুলাই যোদ্ধা নিহত গ্রেফতার একজন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের কর্মচারী আতিকুলের লাথি ও ধাক্কায় জুলাই যোদ্ধা আব্দুল বারেক (৭২) নিহত হয়েছেন অভিযোগ স্বজনদের।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা দিকে পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি সামনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা মো. আব্দুল বারেক ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে নাতি মোহাম্মদ আরিকুল (২০) ও তার স্ত্রীকে নিয়ে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন।

এমন সময় চকপাড়ার মোড়লবাড়ি সীমানাবর্তী এলাকায় পৌঁছালে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান (৩০) সিএনজিচালক মোঃ রায়হান মিয়েকে
মদন পৌরসভার ২০ টাকা টোল দাবি করেন।

এ সময় সিএনজিচালক জানান, তার কাছে খুচরা টাকা নেই, মাত্র ৫ টাকা আছে; যাত্রীদের ভাড়া নিয়ে ফেরার পথে বাকি টাকা দিয়ে যাবেন। কিন্তু টোল আদায়কারীরা তা মানতে নারাজ।
একপর্যায়ে যাত্রী আব্দুল বারেক বলেন, তার কাছে ১ হাজার টাকার নোট আছে, খুচরা থাকলে নিয়ে বাকি টাকা ফেরত দিতে বলেন নিহত বারেক মিয়া।

তখন টোল আদায়কারীদের একজন ১ হাজার টাকার নোটটি নিয়ে কোনো কথা না বলে চলে যান।
পরে আব্দুল বারেক ও তার নাতি আরিকুল ২০ টাকা টোল রেখে বাকি টাকা ফেরত চাইলে টোল আদায়কারীরা এক পর্যায়ে গালিগালাজ শুরু করেন।
তখন জুলাই যোদ্ধা আব্দুল বারেককে লাথি ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে
গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেন।
অভিযুক্ত আতিকুল ইসলাম পৌরসভার বাড়ি ভেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, খবর পেয়ে দ্রুত আমি নিজে ঘটনাস্থলে যাই

ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আতিকুল সাথে সাথে আটক করি। এর সাথে জড়িত আর একজন পালিয়ে যায়।
পরবর্তীতে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..