1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত
৪৩

লিয়াকত হোসেন বকশীগঞ্জ,প্রতিনিধি,

জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার মালির চর হাজী পাড়া বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে হাজী পাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা এক নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ওই নারী কিভাবে মারা গেছে তা নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..