দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় দুই লাখ টাকা তাঁরই জমি থেকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজের জমিতে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় মাটির নিচে টাকাগুলোর সন্ধান পাওয়া যায়। হালচাষের একপর্যায়ে মাটির নিচে টাকা দেখতে পেয়ে সেগুলো তুলে নেওয়া হয়।
তবে চুরি যাওয়া টাকা কীভাবে তাঁর জমিতে গেল-এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টাকাগুলো কীভাবে জমিতে গেল, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে-এখন সেটিই দেখার বিষয়।