শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কৃত্রিম খাদ্যসংকট তৈরি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

কৃত্রিম খাদ্যসংকট তৈরি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রণোদনা পেয়ে চাষিরা প্রচুর খাদ্য উৎপাদন করেছেন। এখন অনেকেই সেই খাদ্য মজুত করছেন। তবে বিনা লাইসেন্সে খাদ্য মজুত করে কেউ সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করবেন না। অবৈধভাবে খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ সিএসডি গুদামের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধান যে মজুত করবে অবশ্যই তার লাইসেন্স থাকতে হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩৫ মণ ধান মজুত রাখতে পারবেন। কেউ অতিরিক্ত ধান মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব উপজেলা খাদ্যগুদাম, ডিসি ফুড অফিস এবং আরসি ফুড অফিস ডিজিটাইলেশন করার জন্য ২৯৪ কোটি টাকার প্রকল্প পাস হয়ে টেন্ডার হয়েছে। এর বাস্তবায়ন সম্পন্ন হলেই দেশের প্রত্যন্ত অফিসগুলো থেকে সহজেই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষ আরো বেশী সেবা পাবে।

এ সময় খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, খাদ্য সচিব নাজমা আরা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com